ফ্লোরিডায় জিকা ভাইরাস আক্রান্ত ৩ রোগীর সন্ধান

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৮:১০
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগীর সন্ধান পাওয়া গেছে। এরা সম্প্রতি দক্ষিণ আমেরিকা সফরে গিয়েছিলেন।
 
মায়ামি-ডেড কাউন্টিতে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম দু’জনের সন্ধান পাওয়া যায়। তারা গত ডিসেম্বর মাসে কলম্বিয়ায় গিয়েছিলেন। হিলসব্রো কাউন্টিতে ভাইরাসটিতে আক্রান্ত তৃতীয় ব্যক্তির সন্ধান পাওয়া যায়। গত মাসে তিনি ভেনিজুয়েলা সফর করেন।
 
যুক্তরাষ্ট্রে এই প্রথম মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার হওয়ার ঘটনা ঘটলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।
 
উল্লেখ্য, জিকা ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে না। মশাকে বাহক হিসেবে ব্যবহার করে জিকা ভাইরাস। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি ভ্রূণে সংক্রমণ ঘটায়। এর ফলে মস্তিষ্কে ক্ষতি হয়। সূত্র: এএফপি