নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চরফ্যাশন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাছাই বাছাইয়ের পর ৫৩ জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন।
রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
