কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, কাউসার মিয়া, রফিকুল ইসলাম, জাকির হোসেন। এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিপি আক্তার ও নুরজাহানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪নং আমলি আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় ঘাষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৪ জুন উপজেলার কোদালকাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পাওনা টাকা আদায়ের জের ধরে আবদুল মোমিনকে হত্যা করা হয়। একই দিন মোমিনের বাবা কালু মিয়া বাদী হয়ে এসব প্রতিবেশীকে আসামি করে হত্যা মামলা করেন।
