নেটওয়ার্ক সম্প্রসারনে রবি-এরিকসন চুক্তিবদ্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২৩:২৩
কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে থ্রিজি নেটওয়ার্ক বিস্তার ও উন্নয়নে টেলিযোগাযোগ কোম্পানি রবি আজিয়াটার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে টেলিফোন প্রস্তুতকারক কোম্পানি এরিকসন।
এই চুক্তি অনুযায়ী উপরোক্ত অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ক উন্নয়নে উল্লেখযোগ্য সংখ্যক থ্রিজি বা ডব্লিউসিডিএমএ সাইট বসানো হবে। নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে তথ্য সেবার মান উন্নয়নে গুরুত্ব দিতে এই একীভুত হওয়া।

জানা গেছে, রবির নেটওয়ার্ক বিস্তৃত করে উন্নত ডেটা সেবা ও মোবাইল অ্যাপ কাভারেজ নিশ্চিত করতে এরিকসন নেটওয়ার্ক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইন্টিগ্রেশন সংক্রান্ত সব ধরনের সার্ভিস দেবে।