রিয়ালে লেভানডস্কি!

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০৯:৩১
রবার্ট লেভানডস্কির প্রতি রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখের সম্মানিত সভাপতি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ২০১৪ সালে ফ্রি ট্রান্সফারে বুরুসিয়া ডর্টমুন্ড থেকে লেভানডস্কিকে দলে নিয়েছিল বায়ার্ন। জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির হয়ে শুরু থেকেই অসাধারণ খেলছেন পোলিশ তারকা। বায়ার্নের হয়ে ম্যাচপ্রতি ১.৫ গড়ে গোল করেন তিনি। বেকেনবাওয়ার বলেন, “রিয়াল মাদ্রিদের সম্ভাব্য আগ্রহের তালিকায় রবার্ট লেভানডস্কির নাম আছে।”