ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারের ফেসবুকের মতো বিপুল জনপ্রিয়তা নেই। তবে এই সাইটের ব্যবহারকারীর সংখ্যা কম নয়। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৩২০ মিলিয়ন ব্যবহারকারী টুইটারে সক্রিয় থাকেন। মাধ্যমটি নিয়ে অনেক অজানা তথ্য আছে, যা বেশ মজার। ফ্যাক্টস্লাইড অবলম্বনে এসব মজার তথ্য নিয়ে এই প্রতিবেদন-
১. যে কেউ শুনে অবাক হবে যে, টুইটার ব্যবহারকারীরা প্রতি মিনিটে প্রায় তিন লাখ ৪৭ হাজার টু্ইট করে থাকেন।
২. এক গবেষণায় দেখা গেছে, টুইটার ব্যবহারকারীরা সিগারেট ও অ্যালকোহলের চেয়ে বেশি আসক্ত।
৩. টুইটার নামকরণের আগে এর নাম ছিলো ফ্যানডটকার।
৪. যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর টুইটার অ্যাকাউন্টে স্ল্যাং অভিধান আছে।
৫. প্রতি সপ্তাহে সুইডেনের রাষ্ট্রীয় টুইটার অ্যাকাউন্ট পরিচালনার জন্য একজন করে নাগরিককে দায়িত্ব দেওয়া হয়।
৬. ঘটনাটি ২০১৩ সালের। একটি ভুয়া টুইট কিছুক্ষণের জন্য শেয়ার বাজার থেকে ১৩০ বিলিয়ন ডলার উঠিয়ে নেয়।
৭. ২০১৪ সালে প্রতি মিনিটে তিন লাখ ৫০ হাজার টুইট ও ফেসবুকে তিন লাখ ৮২ হাজার লাইক পড়ে।
৮. সিআইএ প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন টুইট পড়ে।
৯. স্পেনের জনসংখ্যার থেকে জাস্টিন বিবারের টুইটার ফলোয়ার বেশি।
১০. যুক্তরাষ্ট্রের সরকার ২০১১ সালে কিউবানদের জন্য একটি ক্লোন টুইটার তৈরি করে।
১১. চীনে ২০০৯ সাল থেকে ফেসবুক, টুইটার ও নিউইয়র্ক টাইমস বন্ধ রয়েছে।
১২. টুইটারে ৪৪ শতাংশ নিবন্ধিত ব্যবহারকারী কখনো টুইট করেন না।
১৩. মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তাকে নিয়ে প্রতি মিনিটে প্রায় পাঁচ হাজার টুইট করা হয়।
১৪. টুইটারের পাখিকে ডাকা হয় ল্যারি নামে।
১৫. ‘শুধু যুদ্ধ ও শান্তি’ বিষয়ে ২০১১ সালে টুইটার ব্যবহারকারীরা প্রতিদিন আট হাজার ১৬৩ কপির সমতুল্য টুইট করেছেন।
IMG0
১৬. ভ্যাটিকান মতে, টুইটারে পোপকে অনুসরণ করলে পাপের যন্ত্রণাভোগের সময় কমে যায়।
১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি টুইটার অ্যাকাউন্ট আছে, যার নাম ‘রিয়েল টাইম’।
১৮. এক জরিপে দেখা গেছে, জাস্টিন বিবারের ফলোয়ারের ৫০ শতাংশই ভুয়া।
১৯. অফিসিয়াল রিলিজের কয়েকমাস আগেই ভাইন কিনে নেয় টুইটার। যা কেনা হয়েছিল ৩০ মিলিয়ন ডলার দিয়ে।
২০. ২০১৩ সালের এপ্রিলে অ্যাসোসিয়েট প্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা টুইট করে যে, হোয়াইট হাউজে বোমা বিস্ফোরণ হয়েছে। টুইট প্রকাশের কয়েক সেকেন্ডের মধ্যে শেয়ার বাজারে বড় দরপতন হয়।
২১. বিশ্বের ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর কোনো টুইটার অ্যাকাউন্ট নেই।
২২. টুইটারে প্রতিদিন যে পোস্ট হয় সেগুলো দিয়ে দশ মিলিয়ন পৃষ্ঠার একটি বই বাধাই করা সম্ভব।
২৩. ২০১২ সালে ভেনিজুয়েলার প্রয়াত রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ তার ৩০ লাখতম টুইটার ফলোয়ারকে একটি বাড়ি উপহার দিয়েছিলেন। ফলোয়ারের বয়স ছিল ১৯ বছর।
