চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ‘লেইকো’ পুরনো নাম ‘লেটিভি’র খোলস ছেড়ে নতুন কলেবরে স্মার্টফোনের বাজারে এসেছে। কম দামে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন দিয়ে বাজার মাত করতে নাম পরিবর্তনের পথে হাঁটে প্রতিষ্ঠানটি।
নতুন ব্র্যান্ড নামের অধীনে দুটি স্মার্টফোন বাজারে এনেছে লেইকো। ‘লে ম্যাক্স’ ও ‘লে ওয়ান এস’ নামের এই ডিভাইস দুটি বিকাশমান বাজারে সাড়া জাগাবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।
ভারতের বাজারে লে ম্যাক্স ৩২ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ৩৮ হাজার ৫০০ টাকায়। আর ভারতের বাজারে লে ওয়ান এস এর দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ হাজার ৮০০ টাকা।
লে ম্যাক্স-এ রয়েছে ৬.৩৩ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি অন-বোর্ড স্টোরেজ, ডুয়াল এলইডি ফ্ল্যাশ ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজারের ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ‘আলট্রাপিক্সেল’ ক্যামের ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৫.০.২ ললিপপ-ভিত্তিক ইইউআই, ফোরজি এলটিই সংযোগ সমর্থন সুবিধা এবং ৩,৪০০ এমএএইচ ব্যাটারি।
অন্যদিকে, লে ওয়ান এস-এ রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, মিডিয়াটেকের হেলিও এক্স ১০ প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ডুয়াল সিম, ৪ জি এলটিই সংযোগ সমর্থন সুবিধা, এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৫.১১-ভিত্তিক ইইউআই।
সম্পূর্ণ ধাতব বডির ফোন দুটিতে আরও আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার।
