ছুটির দিনেও বেনাপোল কাস্টম হাউস খোলা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১২:৩৫
বেনাপোল কাস্টম হাউজের সার্ভার বিকল হওয়ার কারণে শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টম হাউস খোলা রেখেছে কাষ্টম কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের সুবিধার্থে এবং রাজস্ব আদায়ের লক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বাতিল করা হয়েছে বেনাপোল কাষ্টম হাউসে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ছুটি। বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
বেনাপোল কাস্টম হাউসের সহকারী প্রোগ্রামার আক্তারুজ্জামান জানান, ইন্টারনেট সমস্যার কারণে সাময়িক এ অসুবিধা সৃষ্টি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশে শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউস ও ব্যাংক খোলা থাকবে ও স্বাভাবিক কাজকর্ম চলবে।