উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৫:১৩
কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাঈদুল ইসলাম (২৬) নামের এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১২ বছরের এক শিশুসহ ট্রাক্টরের শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১২ টার দিকে উলিপুর-চিলমারী সড়কের নিরাসীর পাতার বটতলীতে এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
  
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী থেকে রাজারহাটগামী একটি বালু বোঝাই দ্রুত গতির ট্রাক্টর বাই-সাইকেল আরোহী মাঈদুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় বাই-সাইকেলে থাকা রাকিব (১২) ও ট্রাক্টর শ্রমিক ইদ্রিস আলী (৩৫) ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। 
 
মৃত মাঈদুল তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রাকিব চিলমারীর জোড়গাছ এলাকার আবু সাঈদ ও ইদ্রিস আলী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাং গ্রামের আফতার উদ্দিন মিস্ত্রির ছেলে। 
 
বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশ থানায় নিয়ে যায়।