হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শিপন মিয়া (৮) কামড়াপুর এলাকার জলিল মিয়ার ছেলে। সে স্থানীয় শিখন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাতটার দিকে শিপন তার ভাই আকাশের সঙ্গে চৌধুরী বাজার থেকে অটোরিকশায় করে শায়েস্তানগর যাচ্ছিল। অটোরিকশাটি খাজা গার্ডেন সিটির সামনে পৌঁছালে চালক হঠাৎ সজোরে ব্রেক কষে। এতে শিপন অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
