গোবিন্দগঞ্জে দুই লাশের পরিচয় মেলেনি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২১:১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় করতোয়া নদীর ধারে গম খেত থেকে বৃহস্পতিবার উদ্ধারকৃত দুই যুবকের পোড়া লাশের পরিচয় শুক্রবার পর্যন্ত পায়নি পুলিশ।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুট গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

 

ওসি আরো জানান, ওই দুই যুবকের পরিচয় উদঘাটনের জন্য ঢাকায় পুলিশ হেড কোয়ার্টার, সিআইডি ও এসবিকে তথ্য সরবরাহ করা হয়েছে। এছাড়া দেশের সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।