লেওয়ানদোভস্কির জোড়া গোলে বায়ার্নের ১১ পয়েন্টের লিড

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৫:৪১
রবার্ট লেওয়ানদোভস্কির জোড়া গোলে হামবুর্গকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচে পাওয়া জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল জার্মান চ্যাম্পিয়নরা।
 
কোচ পেপ গার্দিওলার দল ২০১১ সালের পর থেকে হামবুর্গের বিপক্ষে এর আগে কমপক্ষে গোল বা তার চেয়ে বেশি করেছে। তবে হামবুর্গার এসভির মাঠে এবার তাদের বেশ কষ্টই করতে হয়েছে। প্রথমার্ধে লেওয়ানদোভস্কির নেয়া পেনাল্টি স্পট কিকে এগিয়ে যায় বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জাবি আলোন্সোর আত্মঘাতী গোলে সমতায় ফিরে হামবুর্গ। তবে ম্যাচের ৬১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে দলকে আবারো এগিয়ে নেন লেওয়ানদোভস্কি। তার দ্বিতীয় গোলেই বায়ার্নের জয় ও ১১ পয়েন্টে এগিয়ে যাওয়া নিশ্চিত হয়েছে, ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। অবশ্য ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ড একটি ম্যাচ কম খেলেছে। গোল.কম।