বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১০:৪৪
নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন (২৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ৭ টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের তোহরাব আলীর ছেলে।
 
বিজিবি-১৪ ব্যাটলিয়লেন অধিনায়ক লে. কর্ণেল রফিকুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাতে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকার ৪২৪/১০আর পিলারের কাছ দিয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ী ২০-২৫ জনের একটি দল ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতের ছয়শ’ গজ ভেতরে বিএসএফ-৩১ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে গুলি চালায়। অন্যরা বাংলাদেশে পালিয়ে এলেও বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। 
 
তিনি আরো জানান, নিহতের ঘটনায় বিজিবি পক্ষে থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।