চট্টগ্রামের খুলশীতে বিষপানে মো. রিপন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে নিজ বাসায় বিষপান করেন ওই যুবক। রিপন টিকিট প্রিন্টিং কলোনি এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, পারিবারিক কলহের জেরে রিপন বিষপান করলে গুরুত্বর অসুস্থ অবস্থায় ভোর ৪টার দিকে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
