চট্টগ্রামে অভিযানে গ্রেফতার ৮৭

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৩:২১
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে চোলাই মদসহ ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
 
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, মীরসরাই, সীতাকুন্ডু, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি রয়েছে ৭০ জন। নিয়মিত মামলাসহ অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয় ১৭ জনকে। এদের মধ্যে জামায়াত-শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে।