সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে এক বছরে ৬৭৪টি মামলা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৪:৪৪
সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে গত এক বছরে ৬৭৪ টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিদিন ২ জনকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে ৮৩৯ জনকে দোষী সাব্যস্থ করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও ৮ লাখ ৯৩ হাজার ১০০টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। তবে সাজা প্রাপ্তরা সবাই মাদক ব্যবসায়ী ও সেবনকারী।
 
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সাতটি উপজেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময়ের মধ্যে মামলা দায়ের করা হয়েছে ৬৭৪টি। জরিমানা করা হয়েছে ২৭৪জনকে। কারাদণ্ড প্রদান করা হয়েছে ৫৬৫ জনকে। এর মধ্যে গত বছরের জানুয়ারি মাসে মোট ৫৯টি মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মামলা দায়ের করা হয় ৮০টি। এসব মামলায় জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে ৭৬ জনকে। ফেব্রুয়ারি মাসে ৫৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা করা হয় ৮৩টি। জেল ও জরিমানা প্রদান করা হয় ৮৩ জনকে। মার্চ মাসে ৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ১৩৫টি। এসব মামলায় ১৩৯ জনকে সাজা প্রদান করা হয়েছে। এপ্রিল মাসে ৬৭টি অভিযান পরিচালনা করা হয়। মামলা করা হয়েছে ১৫৪টি। সাজা প্রদান করা হয়েছে ২৩৩ জনকে। মে মাসে ৭৫টি আদালত পরিচালনা করে মামলা করা হয় ১৩০টি। এ সময় সাজা প্রদান করা হয় ১৪৮ জনকে। জুন মাসে ৭টি আদালত পরিচালনা করে ৯টি মামলা দায়ের করা হয়। সাজা প্রদান করা হয় ১৪ জনকে। জুলাই মাসে ৬টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ৭টি। সাজা প্রদান করা হয় ৭ জনকে। আগষ্ট মাসে ৯টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ১৫টি। সাজা প্রদান করা হয় ১৫ জনকে। সেপ্টেম্বর মাসে ৫টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ৫টি। সাজা প্রদান করা হয় ৫ জনকে। অক্টোবর মাসে ১২টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ১৩টি। সাজা প্রদান করা হয় ১৩ জনকে। নভেম্বার মাসে ১২টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ১৩টি। সাজা প্রদান করা হয় ১৮ জনকে। ডিসেম্বর মাসে ২৩টি আদালত পরিচালনা করে মামলা দায়ের করা হয় ৩০টি। এসময় সাজা প্রদান করা হয় ৩২জনকে।
 
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, সাতক্ষীরা জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় বিভিন্ন ধরনের অপরাধ আগের তুলনায় অনেক কমে গেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচার করে তাৎক্ষণিক সাজা প্রদানের সুফল সাধারণ জনগণ ইতিমধ্যে পেয়েছেন। বিশেষ করে এই জেলায় মাদকের ভয়াবহতা অনেক কমে গেছে। 
 
তিনি আরো জানান, এই ধারা অব্যহত রাখতে বিগত বছরের ন্যায় চলতি বছরেও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম দমনে আরো বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।