কুমিল্লার চান্দিনায় ফেনসিডিল ও গাঁজাসহ মোস্তফা কামাল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের মহারং এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা কামাল ওই এলাকার কানু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানায় পুলিশ।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সালাউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাকির হোসেন ও এ এস আই আব্দুল হান্নান অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে আটক করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
