শুরু হলো ‘স্যামসাং স্টুডিও’ ক্যাম্পেইন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৭:৪৭
বাংলাদেশে স্যামসাংয়ের পণ্য ও সেবায় স্থানীয়দের আরও সম্পৃক্ত করার উদ্দেশ্যে ‘স্যামসাং স্টুডিও’ নামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং তাদের মোবাইল ফোন মোড়কজাত (ইউনিট বক্স) করতে প্রথমবারের মত বাংলাদেশি ডিজাইন ব্যবহার করবে।
 
স্যামসাং স্টুডিও নামের এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদেরকে  অনলাইন পোর্টালের মাধ্যমে (জানুয়ারি ২৪- ফেব্রুয়ারি,২০১৬) তাদের ডিজাইন জমা দিতে হবে। ডিজাইনিং, মার্কেটিং এবং আর্ট বিশেষজ্ঞ একদল বিচারকের মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হবে।
 
চূড়ান্ত ভাবে নির্বাচিত ডিজাইনটি একটি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হবে। এছাড়াও অনুষ্ঠানে বিজয়ী ও চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হবে।  প্রথম পুরষ্কার হিসেবে বিজয়ী পাবেন নগদ ১ হাজার ইউ এস ডলার। এছাড়া দুই রানার আপকে দেওয়া হবে দুটি গ্যালাক্সি জে৭ হ্যান্ডসেট  এবং শীর্ষ দশজন পাবেন স্যামসাংয়ের পক্ষ থেকে সার্টিফিকেট। নির্বাচিত ডিজাইনটি বাংলাদেশে স্যামসাং হ্যান্ডসেটের মোড়কে ব্যবহৃত হবে।