হাটহাজারীতে অপহৃত স্কুলছাত্র খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেফতার ৬

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৯:১৯
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অপহৃত স্কুল ছাত্র মো. সোয়েব আকতার আপনকে খাগড়াছড়ি থেকে (১১) উদ্ধার করা হয়েছে।
 
অপহরণের ১১ দিন পর শনিবার খাগড়াছড়ির গুইমারা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময়  ছয় অপহরণকারীকে গ্রেফতার হয়েছে।
 
পুলিশ জানায়, হাটহাজারী ও গুইমারা থানা পুলিশ গুইমারার আমতলী এলাকার মো. আলীর বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ সময় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।
 
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল পিপিএম (বার) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. সোয়েব আকতার আপন উপজেলা পরিষদ সংলগ্ন জেসমিন ভবনে ভাড়া বাসা থেকে ১৩ জানুয়ারি সন্ধ্যায় অপহৃত হন। এ ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেন।