বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন রেইনট্রিতলায় সড়ক দুর্ঘটনায় সায়েম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।
থানা পুলিশ জানায়, শনিবার বিকেল চারটার দিকে সায়েম আরো দুই বন্ধুকে সঙ্গী করে নগরী থেকে রহমতপুর যাচ্ছিলেন। রেইনট্রিতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান। তিনজনকেই উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করে। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
