সীতাকুণ্ড প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২০:৫১
‘বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাংবাদিকদের নিয়ে কাজ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। কেন না সাংবাদিকদের ক্ষুরধার লিখনিতে প্রান্তিকজনের কথা সহজে উঠে আসে। কেননা প্রান্তিক পর্যায়ে উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়।’ শনিবার সীতাকুণ্ড প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এ কথা বলেন।
 
এতে অন্যান্যের মধ্যে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূইয়া, দফতর সম্পাদক খন্দকার মুজিবুল হক, চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান, চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক এম হেদায়েত, সদস্য সচিব সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম সেকান্দর হোসাইন, আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, মীর মোহাম্মদ দিদারুল হোসেন টুটুল, মো. জাহাঙ্গীর আলম বিএসসি, জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।