মনপুরায় তীব্র শীতে দুই বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১০:৫০
ভোলার মনপুরায় তীব্র শীতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নূরুল ইসলাম (৮০) ও একই ওয়ার্ডের সিরাজুল ইসলাম সিরাজ (৮৫)। শনিবার দিবাগত রাত ১টায় তাদের মৃত্যু হয়। 
 
রবিবার সকাল ১০টায় তাদের দাফন করা হবে বলে জানা গেছে। 
 
গত তিন দিন ধরে ভোলাসহ মনপুরা উপকূলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সূর্যের দেখা মিলছে না। তীব্র শীত আর হিমশীতল বাতাসের কারণে অচল হয়ে পড়েছে ওই এলাকা।