গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১১:২৭
গোপালগঞ্জের বেদগ্রামে মাটি বোঝাই লরির চাপায় বিকাশ বিশ্বাস (৬৫) নামে এক চা ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নাদের আলী ছাদের আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানিয়েছেন, সকালে নিজের চায়ের দোকানের সামনে থেকে ওই সড়ক পার হতে যায় বিকাশ। এসময় কোটালীপাড়াগামী মাটি বোঝাই একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত বিকাশকে এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।