চট্টগ্রামের রাজাখালিতে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শফিক (২৬) নামের টেম্পো চালক নিহত হয়েছেন।এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। রবিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে টেম্পো চালকের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, টেম্পো চালক শফিককে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
