আক্কেলপুরে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৪:০৭
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের একটি ডোবা থেকে মুক্তিযোদ্ধা মোজাহার আলীর (৭০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি ডোবায় অজ্ঞাত লাশটি স্থানীয়রা দেখতে পায়। এলাকাবাসীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 
 
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চিয়ারীগ্রামের বাসিন্দা মোজাহার আলী শনিবার সন্ধ্যার পর বাড়িতে না থাকায় গভীর রাত পর্যন্ত খোঁজাখুজির পরও পাওয়া যায়নি। 
 
শিয়ালা গ্রামের রবিউল ইসলাম বলেন, 'লাশটি আমি চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামকে জানালে তিনি মৃত মোজাহার আলীর ছেলেকে মোবাইলে জানান। পরিবারের লোকজন এসেও মোজাহার আলীর লাশ বলে চিহিৃত করেন।'