সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৫:১১
সুন্দরগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার কে কৈ কাশদহ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আফছার আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী লাভলুকে (২৪) গ্রেফতার করেন। 
 
এ ব্যাপারে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী) একটি মামলা দায়ের করা হয়।