সাতক্ষীরা সীমান্তে ৫ বাংলাদেশি আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:১১
ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার ভোরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন। 
 
বিজিবি’র চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।