বাগেরহাটে ডিজিটাল মেলা শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১১:৫৩
বাগেরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম এ মেলার উদ্বোধন করেন।
 
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।