গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১২:৪৬
অবিরাম গ্যাস সংযোগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড অবরোধ করেছে এলাকাবাসী। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
 
সোমবার সকালে থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
 
বিক্ষোভকারীরা জানান, গত এক মাস ধরে নারায়ণগঞ্জ শহরে গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। তবে গত ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস আসছে না এসব এলাকায়। এ কারণে ক্ষিপ্ত হয়ে ঝাড়ু, জুতা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গৃহিণীসহ সর্ব স্তরের লোকজন। গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই বলে তারা শ্লোগান দেয়।