নাগেশ্বরীতে নৈশ কোচের ধাক্কায় ১ শিশুর মৃত্যু ও ২ জন গুরুতর আহত হয়েছে। মৃত জিম ইসলাম (১০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাইটটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টায় মৃত শরীফ উদ্দিনের ছেলে আবুল হোসেন মেম্বার তার দুই নাতিকে নিয়ে নাগেশ্বরী শিশু বিতানে আসার পথে কেবি সড়কের জামতলা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা আদর এন্টারপ্রাইজ নামের ১ টি নৈশ কোচ তাদের ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে জিম মারা যায়। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন মেম্বার (৬৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে মিল্লাত হোসেনকে (৮) সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুমূর্ষ অবস্থায় তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
