ডোমারে পরিবহন ধর্মঘট পালিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৪:৩৮
 
নীলফামারীর ডোমার উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আধাবেলা পরিবহন ধর্মঘট পালন করেছে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ।
 
সোমবার সকাল ছয়টা থেকে উপজেলা শহরের বিভিন্ন সড়কে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।
 
ধর্মঘটকারী শ্রমিকরা নিজেদের যানবাহন বন্ধ রেখে অন্য বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়কে আটক করে দেয়। এতে শহরের চারিদিকে কয়েক কিলোমিটার জানজট সৃষ্টি হয়। পথচারীরা এ সময় পায়ে হেঁটে রওনা দেয় গন্তব্যে। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা দুরপাল্লার বাস আটক আটক করে দেয়ায় ঘণ্টার পর ঘণ্টা ধরে বাসে বসে থাকতে হয় যাত্রীদের। দুপুর ১২টার সময় ধর্মঘট শেষ হলেও যানজটের কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হতে দুপুর দুইটা বেজে যায়। 
 
ধর্মঘট শেষে পথসভায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডোমার শাখার কার্যকরী সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি মো: আতিয়ার রহমান, বাস-মিনিবাস শ্রমকি সংগঠনের সহ-সভাপতি সম্পাদক ইলিয়াছ হোসেন, সাধারন সম্পাদক সেলিম রেজা, উপজেলা ট্র্যাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, উপজেলা শ্রমিক লীগ সম্পাদক আক্তারুল হক, পিক-আপ মাইক্রো উপ-শাখার সভাপতি রশিদুল হক, সম্পাদক আশিকুর রহমান বক্তব্য রাখেন। বক্তরা আব্দুল ওয়াদুদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর রাত ৯টায় ডোমার আব্দুল ওয়াদুদ (৬০) বাড়ি ফেরার পথে সাহাপাড়া মহল্লায় নিজ বাসভবনের সামনে মুখোশধারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডোমার থানায় গত ২ জানুয়ারি শ্রমিক লীগের পক্ষে একটি মামলা দায়ের করা হয়।