বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৪:৪৩
 
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিরামপুর-হিলি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত পবন কুমার কুণ্ডু (৩৪) বিরামপুর পুরাতন বাজারের উমেশ কুণ্ডুর (সুকটা ডাক্তার) ছেলে। তিনি সার ও কীটনাশক ব্যবসায়ী।
 
জানা গেছে, পবন হিলি থেকে মোটরসাইকেল চালিয়ে বিরামপুর আসছিলেন। র পথে পৌর এলাকার বেগমপুর মোড়ে একটি শ্যালোচালিত ভটভটি তাকে চাপা দেয়। গুরুতর আহত পবন কুমারকে অবস্থায় বিরামপুর হাসপাতালে নেয়া হয়। দুপুর দুইটায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।