কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:০৯
 
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার ভোরে এগুলো উদ্ধার করা হয়।
 
জানা যায়, ভোর চারটার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ১৪৯ বোতল ফেনসিডিল, ৩২ কেজি গাঁজা, ১৩৮ বোতল হুইস্কি, ১৩৯টি উন্নতমানের শাড়িসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল আটক করে।
 
১০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ১৮ লাখ ১ হাজার ৫০০ টাকা, এগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।