প্রধানমন্ত্রীকে চালকল ও বাস-ট্রাক মালিক সমিতির স্মারকলিপি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৭:৪২
কুষ্টিয়ায় চালকল এবং বাস-ট্রাক মালিক সমিতির যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি জেলা সদর উপজেলার খাজানগর মোকামের ট্রাক চালক ও সহকারীকে গলা কেটে হত্যা করে ট্রাকবোঝাই চাল লুটের ঘটনা ঘটে।’
 
সোমবার অনুষ্ঠিত সভায় এ ঘটনায় দোষীদের গ্রেফতার, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি করা হয়। অন্যথায় দেশব্যাপী পরিবহণ বন্ধের হুমকি দেয়া হয়।
 
সভা শেষে প্লাকার্ড হাতে নিয়ে চালকল ও পরিহণ মালিক-শ্রমিকসহ বিক্ষুদ্ধ কয়েক শ লোক মিছিল বের করে এবং মিছিলসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রাধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।
 
এতে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, চালকল মালিক সমিতির সিনিয়র সহসভাপতি এফএম বজলুর রহমান, চালকল মালিক সমিতির নেতা আব্দুল খালেক ও আব্দুল মজিদ, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ এবং ট্রাক ও ট্যাংক লরি সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।