দিল্লি বিমানবন্দরে বোমা হামলার হুমকির মুখে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট আগে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে বোমা হামলার হুমকি দেয়া হয়।
হুমকি পাওয়ার পর কাঠমন্ডুগামী বিমানটি থেকে ১০৪ জন যাত্রী ও সাত জন ক্রু'র সবাইকে নামিয়ে নেয়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিমানে বিস্ফোরক থাকার বিষয়টি তল্লাশি করছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, বিমানের ১৮ নম্বর সিটে তোমাদের জন্য একটি পুরস্কার রয়েছে। হুমকি পাওয়ার পর ইন্দিরা গান্ধী বিমানবন্দরের রানওয়ে থেকে দূরে একটি যায়গায় বিমানটি নিয়ে গিয়ে তল্লাশি চালানো যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস
