তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৬

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হাটিকুমরুল বনপাড়া বাইপাশ সড়ক হয়ে পশ্চিম দিক থেকে একটি তেলের লরি পূর্ব দিকে যাওয়ার পথে খালকুলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এ সময় সড়কের পাশে দাঁড়ানো ছয়জনকে চাপা দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক তাড়াশ সদর গ্রামের মনি খন্দকার (৪৫) নিহত হন। আহত পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে। তবে লরিটি পুলিশ হেফাজতে রয়েছে।