পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ভোর চারটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার হাফিজুর রহমান, পাহা িএলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে অন্য একটি ইঞ্জিন ধাক্কা দিয়ে উপরে তুলতে গিয়ে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেট ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
