গাজীপুরে কারখানায় বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১০:৪৪
 
গাজীপুরের পূবাইলের কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ আরকেজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. কামাল নামের ঐ ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকাল সাতটার দিকে বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় কামাল মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
 
এ নিয়ে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ালো। গত শনিবার গাজীপুরের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের ঐ কারখানায় বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।