বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:২১
টমাস বার্ডিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী রজার ফেদেরার। চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়কে ৭-৬,৬-২,৬-৪ গেমে হারিয়ে আন্দ্রে আগাসির পরে সবচেয়ে বয়সী  খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন এই সুইস।
 
২০০৫ সালে ৩৫ বছর বয়সী আন্দ্রে আগাসি সেমিফাইনাল খেলেছিলেন মেলবোর্ন পার্কে। তার পরে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে সেমিফাইনাল খেলার পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড করেছেন ফেদেরার। চারবার অস্ট্রেলিয়ান ওপেন মেলবোর্ন পার্কে এটি ছিল ৮০তম জয়, এবং অস্ট্রেলিয়ান ওপেনের ১২তম সেমিফাইনাল। সব মিলিয়ে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে এটি ছিল তার ৩৯তম সেমিফাইনাল। ১৭টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার কেই নিশিকোরি ও নোভাক জকোভিচের ম্যাচে যে জিতবে তার মুখোমুখি হবেন বৃহস্পতিবার। বিবিসি।