কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় কেরামত আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বজারের আমদহ মোড়ে এই ঘটনা ঘটে।
কেরামত উপজেলার আমদহ গ্রামের বাসিন্দা। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কেরামত আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় রনি (২৫) নামে এক সাইকেল আরোহী আহত হন।
