ডিএসইতে দরপতন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৮:৫৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেয়ার লেনদেন ও সব ধরনের মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে কমেছে। ডিএসইতে আজ ৩২২ টি কোম্পানির ১৪ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৬১৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৪৫ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৯৮১ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৬১ লাখ টাকা কম।
 
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ২১ পয়েন্ট কমে ৪৬১০ দশমিক ১২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ১৭৪৬ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৩ দশমিক ৩০ কমে ১১১৪ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০ টির, কমেছে ১৫৬ টির এবং ৫৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। 
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: পাওয়ার গ্রীড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, সাইফ পাওয়ার, আইটিসি, আল আরাফাহ্ ইসলামি ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস ও বিডি থাই।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইস্টার্ন লুব্রিকেন্টস, সানলাইফ ইন্সুরেন্স, দেশ গার্মেন্ট, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, অরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইন্সুরেন্স, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং ও প্রগতি ইন্সুরেন্স।
 
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নরদার্ন জুট, সুহৃদ ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ঢাকা ডাইং, সিএন্ডএ টেক্স, ডেল্টা স্পিনিং, বিডি ওয়েল্ডিং, সায়হাম কটন, মেট্রো স্পিনিং ও গোল্ডেন হারভেস্ট। খবর-বাসস।