দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় গরু মোটাতাজাকরণ ওষুধ এবং শাড়ি জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার হিলি সীমান্তের চন্ডিপুর ও মধ্যবাসুদেবপুর এলাকায় এসব অভিযান চালানো হয়। জব্দকৃত এসব ওষুধ ও শাড়ির মূল্য প্রায় এক কোটি টাকা।
বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ‘সকাল ১১ টার দিকে বিজিবি চন্ডিপুর এলাকায় বিজিবি চোরাচালানীদের ধাওয়া করলে তারা দুইটি বস্তায় চার লাখ পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ওষুধ প্যারাকটিন ও ডেক্সিণ ফেলে পালিয়ে যায়।’
অন্যদিকে হিলি সিপি ক্যাম্পের সুবেদার আতাহার আলী বলেন, ‘সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস শাড়ি ও ১৫ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা।
জানা গেছে, জব্দকৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
