নান্দাইলে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২২:২৮
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলম।
 
মঙ্গলবার রাত ১০টা থেকে শুরু হওয়া এ আদেশ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। বুধবার নান্দাইল উপজেলা বাসস্টান্ড শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। একই স্থান ও একই সময়ে সেখানে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন) সমর্থিত আহ্বায়ক কমিটির সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলম বলেন, নান্দাইলে আওয়ামী লীগের দুটি পক্ষ একই স্থানে সভা-সমাবেশ ডাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।