দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১২:৩৯

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ব্রিজের ওপর পাওয়ার ট্রলারের ধাক্কায় ছুন্নত আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্রিজ পার হয়ে আসার সময় দুর্ঘটনায় তিনি আহত হন। 

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দামুড়হুদার কোমরপুর গ্রামের জাফর আলীর ছেলে ছুন্নত আলী ব্রিজ পার হয়ে বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করে তার স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।