মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকাসহ ঢাকার দোহারের মো. সাইজুদ্দিন (৪৫) এবং মো. জাহাঙ্গীর মোল্লা (৩৩) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকের গোয়ালীমান্দ্রাগামী রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দোহারের মধুরখোলা পল্লী বাজার গ্রামের প্রয়াত দরবেশ আলীর ছেলে মো. সাইজুদ্দিন ও একই গ্রামের প্রয়াত ইয়ানুস মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা।
র্যাব-১১, সিপিসি-১, মুুন্সিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ার জানান, গ্রেফতার ওই দুই ব্যক্তি মাদক বিক্রেতা। মঙ্গলবার দিবাগত রাতে মাদক বেচাকেনার গোপন তথ্যের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩৭২ টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদক আইনের একটি মামলা দিয়ে রাতেই তাদের শ্রীনগর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা মাসুদ আনোয়ার।
