কাশিয়ানীতে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৫:০০
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর রেলষ্টেশন এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবাসহ দুই সেবনকারীকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। বুধবার তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, উপজেলার ব্যাসপুর রেলষ্টেশন এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ ব্যাসপুর গ্রামের ছিদ্দিক মোল্যার ছেলে হাসান মোল্যা (২২) ও মতিয়ার মোল্যার ছেলে রাকিব মোল্যাকে ( ২৫) কাশিয়ানী থানার এস আই আছাদুজ্জামান এস আই সোহাগ তালুকদারসহ সংগীয় ফোর্স গ্রেফতার করে।