গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার নাশির উদ্দিন।
মৃত মো. নাসির মিয়া (৫৫) ঢাকার কেরাণীগঞ্জের দক্ষিণ হাসনাবাদ এলাকার রমজান আলীর ছেলে। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছিল।
জেলার নাশির উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে নাসির মিয়া হঠাৎ অজ্ঞান পড়লে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও আব্দুস সালাম সরকার বলেন, নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়
