তীব্র শৈত্যপ্রবাহ ও ঠাণ্ডাজনিত রোগে জীবননগরে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার তীব্র শীতের কবলে পড়ে হঠাৎ অসুস্থ্য হয়ে এ ৩ জনের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এরা হলেন - উপজেলার গয়েশপুর গ্রামের চায়না বেগম (৭০), হাসাদাহের হালিমা খাতুন (৮৫) ও নতুন তেঁতুলিয়া গ্রামের রিপন হোসেনের একদিনের শিশু সন্তান। এ নিয়ে চলতি শৈত্যপ্রবহে এ উপজেলায় ৬ জনের মৃত্যু হলো।
