ফক্স নিউজের পরবর্তী বিতর্কে অংশ নিবেন না ট্রাম্প

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৮:০২

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ফক্স নিউজ পরিচালিত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্কে অংশ নেবেন না।

 
ট্রাম্প বলেন, ফক্স নিউজের বিতর্ক অনুষ্ঠানের উপস্থাপক মেগিন কেলি একজন হালকা মাপের মানুষ। ট্রাম্পের প্রচারণা ম্যানেজার বিতর্কের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার বিকেলে এই ঘোষণা দেন। এর আগে এক সাংবাদিক সম্মেলনে তার প্রতিদ্বন্দ্বী মেগিন কেলির সমালোচনা করে তিনি বলেন, আমি অন্যদের মতো না। অন্যদের মতো আমার সাথে তারা খেলতে পারবে না। তারা তাদের বিতর্ক করুক। দেখা যাক তারা তাদের বিতর্কের রেটিং নিয়ে কি করে।
 
মঙ্গলবার রাতে কেলি বলেন, ট্রাম্প অংশ নিক আর না নিক বিতর্ক হবে। ফক্স নিউজের একজন মুখপাত্র বলেন, বিতর্কে ট্রাম্প এখনো আমন্ত্রিত তবে তার ইচ্ছেমাফিক উপস্থাপক চলবেন না, তার ইচ্ছে মতো প্রশ্ন করা হবে না। সূত্র: বিবিসি