ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরএফএল প্লাস্টিকসের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এদিন ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী।
বাণিজ্য মেলার ১৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে প্রায় ৩০০০ পণ্যের পসরা বসিয়েছে আরএফএল প্লাস্টিকস। বেলা ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্যাভিলিয়ন থেকে আরএফএল পণ্য ক্রয়ের সঙ্গে ক্রেতারা একটি কুপন পাচ্ছেন। এই কুপন থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
সম্প্রতি মেলা প্রাঙ্গণে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এদিন মেলায় আরএফএল প্লাস্টিকস এর পণ্য ক্রয়ে প্রথম ১৫ দিনের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। সর্বমোট ৩০ জন ক্রেতা তিনটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। প্রথম পুরস্কার ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ বিমান টিকেট জিতেছে শান্তিবাগের রিপা ইসলাম। এ ছাড়া ১৪ জন ক্রেতা সেলিব্রেটিদের সঙ্গে ডিনারের সুযোগ পেয়েছেন। আরো ১৫ জন পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বিনামূল্যে মেডিকেল চেক আপের সুযোগ।
এ সময় উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকস এর হেড অফ মার্কেটিং এস এম আরাফাতুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সানিউল হাসান ।
